, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • বাগেরহাট জেলা বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটির সর্দার লিয়াকত আলীর মুক্তির দাবী জানিয়ে বিবৃতি




বাগেরহাট জেলা বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটির সর্দার লিয়াকত আলীর মুক্তির দাবী জানিয়ে বিবৃতি

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৯ ২০১৯, ১৬:৪৫ | 987 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি, বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার, কারাবন্দি নেতা সর্দার লিয়াকত আলীর দ্রুত মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির নবঘোষিত আহবায়ক কমিটি ও সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জি : এটিএম আকরাম হোসেন তালিম, সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম।  যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরা , শমসের আলী মোহন , খাদেম নিয়ামুল নাসির আলাপ , লায়ন ডা. শেখ ফরিদুল ইসলামসহ নবগঠিত আহবায়ক কমিটির সকল সদস্যবৃন্দ। বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সিকদার হারুন আল রশিদ , সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন (সুজন মোল্লা ), মহিলাদলের সভাপতি তৌফিকা কামাল , সিনিঃ সহ সভাপতি শিরিনা আক্তার , সাধারণ সম্পাদক শাহিদা আক্তার , ছাত্রদলের সিনিঃ সহসভাপতি নিয়াজ মাহমুদ , সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা ,  তাঁতীদলের সভাপতি এডভোকেট শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুর ছাত্তার গাজী , সাংগঠনিক সম্পাদক মামুন সর্দারসহ স্বেচ্ছাসেবকদল, মৎসজীবীদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মিথ্যা মামলায় বাগেরহাট জেলা শ্রমিকদলের সভাপতি, বাগেরহাট পৌরসভার বার বার নির্বাচিত সাবেক কমিশনার সর্দার লিয়াকত আলীকে গ্রেফতার করে এই সরকারের শেষ রক্ষা হবে না। আন্দোলন সংগ্রাম থেকে দূরে রাখতে এবং বিএনপি নেতা কর্মীদের দমন পীড়নের অংশ হিসাবে পুলিশ বাহিনী মিথ্যা বানোয়াট মামলায় লিয়াকত সর্দারকে আটক করেছে।

তারা অনতি বিলম্বে সর্দার লিয়াকত আলী সহ মিথ্যা মামলায় আটক সকল নেতা কর্মীর মুক্তি দাবি করেন।  বিবৃতিদাতারা দীর্ঘদিন যাবৎ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও দ্রুত মুক্তি দাবি করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET