, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বানভাসি মানুষের পাশে – প্রবাসী রফিকুল ইসলাম জগলু  




বানভাসি মানুষের পাশে – প্রবাসী রফিকুল ইসলাম জগলু  

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ৩১ ২০২৪, ০৩:২০ | 851 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মানুষ মানুষের জন্য। এই সত্য বাণীকে বাস্তবে রূপ দিতে বাগেরহাট জেলা  সদরের বিষ্ণুপুর এবং গোটাপাড়া ইউনিয়নের একদল যুবক রাস্তায় নেমেছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে। আর তাদের এই মানবিক কাজে সহায়তা করছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জুগলু। আগামী ৩১ আগস্ট শনিবার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় নগদ অর্থ ও খাদ্য বিতরণ করা হবে বলে জানিয়েছেন রফিকুল ইসলাম জগলু।
যতদূর জানা গেছে, লতিফ মাস্টার পাঠাগারের সভাপতি মোঃ সালমান দুই ইউনিয়নের কয়েকজন তরুণ নিয়ে জেলা শহরের কিছু স্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা চাইবেন। বাকিটুকু আমেরিকা প্রবাসী রফিকুল ইসলাম জগলু সহায়তা করবেন। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে তারা হলেন,
সালমান হুসাইন, বোরহান উদ্দীন, কাজী মাজহারুল ইসলাম, ইমরান হুসাইন, সাদিকুল ইসলাম, মতিউর রহমান রতন, মো: হিজবুল্লাহ, মুজাহিদুল ইসলাম, আলিফুজ্জামান, জহিরুল ইসলামো ও সালমান খান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET