২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




বাড়তি বরাদ্দের ধান ক্রয় করতে কৃষকের দ্বারে ঠাকুরগাঁও জেলা প্রশাসক

মোঃ ইনামুল হাসান নাইম, স্পেশাল করেসপন্ডেন্ট ,ঢাকা।

আপডেট টাইম : জুলাই ০৭ ২০১৯, ১৫:২৯ | 933 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

হাসান বাপ্পি, ঠাকুরগাঁও প্রতিনিধি ঃচলতি অর্থ বছরে ঠাকুরগাঁও জেলার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের লক্ষমাত্রা ছিলো মাত্র ১৮৫৭ মে:টন।যা চাহিদার তুলনায় নিতান্তই কম।এ জেলায় ৩ লক্ষ ৯৪ হাজার কৃষকের মধ্যে দুই লক্ষই প্রান্তিক কৃষক। এ পরিস্থিতিতে জেলা প্রশাসক বরাদ্দের পরিমাণ বৃদ্ধির জন্য খাদ্য সচিবকে বিষয়টি অবহিত করলে পূণরায় ঠাকুরগাঁও জেলার জন্য ৩ হাজার মে:টন ধান ক্রয়ের অনুমতি পান। আর এ নতুন বরাদ্দের অনুমতি পেয়েই সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহে নেমে পড়েছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম। শনিবার(৬ জুলাই) বিকেলে এবং ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা এলাকার সর্দার পাড়া ও বামন পাড়া গ্রামে গিয়ে বাড়তি বরাদ্দের ধান ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন এবং রোববার সকালে সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে এ কার্যক্রমের মনিটরিং করেন তিনি। এসময় দুইটি এলাকার নির্বাচিত ১২ জন কৃষকের কাছ থেকে এক টন করে ধান সংগ্রহ করলেও সেসময় আইয়ুব আলী নামে এক কৃষক জেলা প্রশাসক মহোদয়ের নিকট তার ধান ক্রয়ের অনুরোধ জানালে জেলা প্রশাসক তাৎক্ষণিক সেই কৃষকেরও এক টন ধান ক্রয় করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর কুতুবুল আলম, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো: বাবুল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিপব কুমার সিংহ রায়, খাদ্য পরিদর্শক নাঈম ইসলাম, শিবগঞ্জ এলএসডি গুদাম ইনচার্জ মো: গোলাম মোস্তফা, সদর এলএসডি গুদাম ইনচার্জ মো: শাহাবুদ্দিন, আকচা ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

প্রসঙ্গত, গত ২২ মে কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত কেজি প্রতি ২৬ টাকা দরে ধান ও ২৮ টাকা দরে গম ক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

করেছিলেন বাংলাদেশ আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। সেসময় জেলায় ১৮৫৭ মে:টন ধান ও ৬৬০৯ মে;টন গম ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারিত ছিলো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET