দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপির মিছিলে ককটেল হামলা মামলায় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম বাবু (৪৪) কে গ্রেফতার করেেেকাতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২০মে) রাতে দিনাজপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বাবু (৪৪), উপজেলার শিবনগর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদের সাবেক সদস্য। বিএনপির মিছিলে ককটেল হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত ২৩ নং আসামী।
দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিকুল ইসলাম বাবুকে দিনাজপুর শহর থেকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হবে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, শফিকুল ইসলাম বাবু, বিএনপির মিছিলে ককটেল হামলা মামলার এজাহারভুক্ত আসামী। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২০মে) রাতে দিনাজপুর শহর থেকে কোতয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
উল্লেখ: চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে উপজেলা বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারী পৌর যুবদলের যুগ্ম আহব্বায়ক শাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্যেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।









