, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিএনপি অফিস ভাঙচুর করায় নাঙ্গলকোটে ওসি ও মেয়র সহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা




বিএনপি অফিস ভাঙচুর করায় নাঙ্গলকোটে ওসি ও মেয়র সহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৯ ২০২৪, ২২:০০ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর,ও ককলেট বিস্ফোরণের অভিযোগে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ, মেয়র আব্দুল মালেক, এস আই আতিকুল ইসলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা বিএনপি কার্যালয়ের তত্ত্বাবধায়ক পৌরসভার হরিপুর গ্রামের বাসিন্দা আলী হোসেনের ছেলে রফিক(৫৯) মঙ্গলবার কুমিল্লা ৫নং আমলি আদালতে বাদি হয়ে মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী এডভোকেট কামরুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ককলেট বিস্ফোরণ চালায় আসামিরা। এসময় মামলার বাদি প্রতিবাদ করলে নাঙ্গলকোট থানার সাবেক ওসি ফারুক আহমেদ ও এসআই আতিকুল ইসলাম বাদীকে জোরপূর্বক থানায় নিয়ে আটকে রাখে। দীর্ঘ ২ বছর পর বাদী থানার সাবেক ওসি, পৌর মেয়র, এসআই, আওয়ামী লীগের ৬৬ জন নেতাকর্মী ও অজ্ঞাতনামা আরো ১০০/১৫০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতের বিচারক মো. আবু বকর ছিদ্দিক মামলাটি আমলে নিয়ে নাঙ্গলকোট থানার ওসিকে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET