, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু, বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে




বিদ্যুতস্পৃষ্টে শিশু ইকরার মৃত্যু, বিয়ে বাড়িতে আনন্দ পরিনত হলো বিষাদে

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৫, ১৯:২৫ | 832 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে বাড়ির ঝিলিক বাতির বিদ্যুতস্পৃষ্টে হয়ে ইকরা (৬) নামের এক শিশু নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কুঞ্জশ্রীপুর নিহতের চাচাতো বোনের বিয়ে বাড়িতে। নিহত শিশু উপজেলা আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামের মাহাবুবল হকের মেয়ে। শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন থানার এস আই তারেক হোসেন।
প্রতিবেশী আরিফ হোসেন জানান, চাচাতো বোন মিরজানার বিয়ে উৎসব চলছিল শুক্রবার । বিয়ের আয়োজনকে সুন্দর করতে বাড়িতে লাল নীল ঝিলিক বাতি বিদ্যুৎতে আলো জলমল করছিলো। এসময় জেঠাতো বোন শিশু ইকরা ঝিলিক বাতি ধরে অন্য শিশুদেরকে নিয়ে খেলছিলেন। হঠাৎ বিদ্যুতস্পৃষ্টে হয়ে মাটিতে লুটিয়ে পরেন শিশু ইকরা। স্থানীয় তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ফেনী সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসক জানান, বিদ্যুতস্পৃষ্টে শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
চৌদ্দগ্রাম থানার এসআই তারেক হোসেন জানান, বিদ্যুতস্পৃষ্টে নিহত শিশু মারা যাওয়ার ঘটনা পরিবার কোন অভিযোগ নাই। তাই বিনা ময়নাতদন্তের লাশ দাফন করবেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET