, , ,

শিরোনামঃ-




বিরলে সর্বোচ্চ ০৭ জন করোনা রোগী সনাক্ত

সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট

আপডেট টাইম : মে ২৭ ২০২০, ২১:৪৮ | 918 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরল উপজেলায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিগত ২৪ ঘন্টায় বিরল উপজেলায় সর্বোচ্চ ০৭ (সাত) জন করোনা রোগী সনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ০৪ (চার) জন পুরুষ বাকি ০৩ (তিন) জন মহিলা। যাদের মধ্যে ০৫ (পাঁচ) জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে এবং বাকি ০২ (দুই) জন হোম আইসোলেশনে আছেন। এ নিয়ে বিরল উপজেলায় ২৩ (তেইশ) জন করোনা রোগী সনাক্ত হলো। বিষয়টি নিশ্চিত করেছে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (করোনা ফোকাল পার্সন) ডা. মো. সামিউল ইসলাম সবুজ। তবে তিনি করোনাভাইরাসে আক্রান্তদের পরিচয় (নাম-ঠিকানা) জানান’নি। উপজেলার সর্বমোট ২৩ (তেইশ) জন অধিবাসী কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে ১৮ (আঠারো) জনের নমুনা বিরল উপজেলায় সংগৃহীত, ০১ (এক) জনের নমুনা বোচাগঞ্জ উপজেলায় এবং বাকি ০৪ (চার) জনের নমুনা দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে সংগৃহীত হয়েছে। করোনায় আক্রান্ত ২৩ (তেইশ) জনের মধ্যে ১৩ (তের) জন হোম আইসোলেশনে, ০৫ (পাঁচ) জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, ০৪ঈদ (চার) জন দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি ০১ (এক) জন সুস্থ্য হয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET