, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বিরামপুরে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা




বিরামপুরে আন্দোলনে নিহতদের স্মরণে গায়েবানা জানাজা

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২৪, ১৮:২৬ | 824 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীসহ সকল নিহতদের স্মরণে দিনাজপুরের বিরামপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) বিকাল ৪ টায় পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজার নামাজ পরিচালনা করেন, দিনাজপুর জেলা দক্ষিণ শিবিরের সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।

গায়েবানা জানাজায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক এনামুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাহিদ হাসান, রুয়েট ও অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। গায়েবানা জানাজায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, ব্যবসায়ী, শ্রমিক ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET