সারাদেশের ন্যায় একযোগে কেক কেটে, র্যালী ও আলোচনা সভা এবং দোয়া মুনাজাতের মধ্য দিয়ে দিনাজপুরের বিরামপুরে ওয়ালটন ডে উদযাপন করা হয়েছে।
শহরের নতুন বাজার মেইন রোড সংলগ্ন ওয়ালটন এক্সক্লুসিভ ডিলার মোঃ আশিকুল ইসলাম বিপ্লবের আয়োজনে র্যালী শেষে আলোচনা সভা ও কেক কাটা হয়। এসময় কোম্পানির উত্তরত্তোর সাফল্য কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
এসময় সাদ এন্টারপ্রাইজের সত্যাধিকারী মোঃ মাহবুব আলম, বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, কার্যনির্বাহী সদস্য মোঃ সামিউল আলম, সাংবাদিক কামরুজ্জামান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us:









