, , ,

শিরোনামঃ-




বিরামপুর প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন

মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৯ ২০২৪, ২২:৩৯ | 795 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুরের বিরামপুর উপজেলার সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন বিরামপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৮টায় বিরামপুর প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক হাফিজ উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত বিরামপুর প্রেসক্লাবের জরুরী সাধারণ সভায় নতুন করে সর্ব সম্মতিক্রমে দৈনিক দেশেরপত্র পত্রিকার সাংবাদিক শাহ্ আলম মন্ডলকে আহবায়ক এবং দৈনিক সংগ্রাম পত্রিকার সাংবাদিক মুহাদ্দিস ডক্টর এনামুল হক, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক আবু সাঈদ, দৈনিক আজকালের খবর পত্রিকার সাংবাদিক মিজানুর রহমান মিজান ও দৈনিক খোলা কাগজ পত্রিকার সাংবাদিক রায়হান কবির চপলকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচন না হওয়া পর্যন্ত নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সকল কার্যক্রম পরিচালনা করবেন বলেও সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুছা, সাবেক সহ-সভাপতি মাসুদ রানা, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সেকেন্দার আলী, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সামিউল আলম সহ বিরামপুর প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
নব গঠিত আহবায়ক কমিটি বিরামপুর প্রেসক্লাবের সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানোর পাশাপাশি উপজেলার গুরুত্বপূর্ণ সংবাদসমূহ সততা এবং সাহসিকতার সাথে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে সকল প্রকার সহযোগিতা অব‍্যহত রাখার অঙ্গীকার ব‍্যক্ত করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET