, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মৃত্যু
  • বিশ্বম্ভরপুরের ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার 




বিশ্বম্ভরপুরের ধান খেত থেকে এক কৃষকের লাশ উদ্ধার 

সোহেল আহমদ সাজু,  তাহিরপুর .সুনামগঞ্জ, করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ০৬ ২০২৫, ২১:০৩ | 867 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান খেত থেকে এক কৃষকের মৃত লাশ উদ্ধার করে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
৬ মে মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের উত্তর কেজাউরার ধান খেতে এক মৃত মানুষের লাশ পরে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসীর খবরে বিশ্বম্ভরপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৃত ব্যক্তি বিশ্বম্ভর পুর উপজেলার ধনপুর ইউনিয়নেল ছাতারকোনা গ্রামের মৃত সামছুদ্দিন এর ছেলে আব্দুস সাত্তার (৬৫)।
এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ মোখলেসুর রহমান জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মামলার অভিযোগ পাইনি তবে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET