নয়া আলো ডেস্কঃ- বাগেরহাটের রামপাল উপজেলায় গাছচাপা পড়ে সামিয়া খাতুন (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার ভরসাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সামিয়া উপজেলার দরপোনারায়ণপুর গ্রামের বাবুল শেখের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তুষার কুমার পাল।
তিনি জানান, সামিয়া কয়েকদিন আগে একই উপজেলার ভরসাপুর গ্রামে তার বোনের বাড়িতে বেড়াতে এসেছিলো। শনিবার (৯ নভেম্বর) রাতে ঝড় শুরু হলে তারা ঘরেই ছিলো। সকালে ঘরের উপরে একটি গাছ ভেঙে পড়লে চাপা পড়ে ঘটনাস্থলেই সামিয়ার মৃত্যু হয়।
Please follow and like us:









