যশোরের বেনাপোল বিজিবি কোম্পানি সদর কতৃক আয়োজিত মাদক, নারীওশিশু পাচার,চোরাচালান প্রতিরোধে স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ফেব্রুয়ারি) সকাল১১টার সময় বেনাপোল বিজিবি কোম্পানি সদর এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে,৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সেলিম রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিগ্রেডিয়ার জেনারেল মোঃজালাল গনি খান,এনডিসি,পিএসসি,রিজিয়ন কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন, যশোর। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কর্ণেল মোঃআরশাদ আলী সেক্টর কমান্ডার, দক্ষিন-পশ্চিম রিজিয়ন,৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম।আরো উপস্থিত ছিলো মিডিয়া,প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী।
এ সময় প্রধান অতিথি মাদকের সুফল-কুফল, সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী-শিশু পাচার প্রতিরোধে ও পাসপোর্ট যাত্রীরা যেন হয়রানী না হয়। সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।









