, , ,

শিরোনামঃ-




বেনাপোল দিয়ে ভারতে পাচার হওয়া চার তরুনীকে দেশে ফেরত

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২০, ১৪:৫৮ | 971 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে বিভিন্ন সময় ভারতে পাচারের হওয়া ৪ বাংলাদেশি তরুনি কে ট্রাভেল পারমিটের মাধ্যমে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।
রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২ টার সময়  ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেতরকৃতরা হলো, নারায়ণগঞ্জ জেলার আব্দুল কালামের মেয়ে সোনিয়া আক্তার, নড়াইল জেলার সারেজান কাজীর মেয়ে আছমা আক্তার, ফরিদপুর জেলার আজিজুল হক মাতব্বরের মেয়ে লিজা আক্তার, ও ঢাকার আব্দুল রাজ্জাকের মেয়ে জেসমিন আক্তার।
ফেরত কৃতদের গ্রহনকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জামান, ভুক্তভোগীরা বিভিন্ন সময় দালালের প্রোলভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়।পরে  ভারতের গোয়া পুলিশের হাতে তারা আটক হয়। পরবর্তীতে অনলাই রহিত জিন্দেগী নামে ভারতের গোয়ার একটি বেসরকারি  এনজিও  সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে দুই বছর নিজেদের শেল্টার হোমে রাখে। এরপর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠির মাধ্যমে তাদের কে ট্রাভেল পারমিটের আজ দেশে ফেরত ফেরত পাঠিয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান,ফেরত কৃতদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটে মাধ্যমে আমাদের  কাছে হস্তান্তর করেছে। কাগজ পএের আনুষ্ঠানিকতা শেষে তাদেরকে জাস্টিস এন্ড কেয়ার ও যশোর রাইটস নামে দুটি এনজিও সংস্থা গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET