, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • বেনাপোল ভারতের পেট্টাপোলে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত  




বেনাপোল ভারতের পেট্টাপোলে বিজিবি-বিএসএফ’র সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত  

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ১৩ ২০২৫, ২২:৪৮ | 782 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ভারতের পেট্টাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সকাল ১১ টা সময় বিজিবি’র বেনাপোল চেকপোস্ট আইসিপি’র বিপরীতে ভারতের পেট্টাপোল আইসিপি’র সম্মেলন কক্ষে বিজিবি’র খুলনা সেক্টর ও বিএসএফের কলকাতা সেক্টর এর মধ্যে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি’র খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মেহেদী হাসান চৌধুরী, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের বিজিবি প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।
বিজিবি প্রতিনিধিদলে খুলনা সেক্টরের অধীনস্থ যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, স্টাফ অফিসারসহ অন্যান্য পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন। অপরদিকে, বিএসএফ কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমার এর নেতৃত্বে ১০ সদস্যের বিএসএফ প্রতিনিধিদল সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। সভায় ভারত-বাংলাদেশ সীমান্ত ও দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি নিয়ে অত্যন্ত ফলপ্রসু আলোচনা হয়।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET