, , ,

শিরোনামঃ-




বেনাপোল সীমান্ত বিপুল পরিমান ফেন্সডিল সহ আটক ১

সোহাগ হোসেন, বেনাপোল,যশোর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২৩, ১৮:৪৩ | 879 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। সোমবার (৪ ডিসেম্বর) সকালে বেনাপোল দৌলতপুর গ্রামের আমির হোসেন ওরফে আমুর বাড়িতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণের ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। আটকৃত আসামি বেনাপোল দৌলতপুর গ্রামের খোরসেদ আলির ছেলে। তবে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী ও বাড়ির মালিক আমির হোসেন আমু । সে ওই গ্রামের মৃত আইজউদ্দীন মোড়লের ছেলে। যশোর র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আরিফ ও পলাতক আমির হোসেন আমু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে কম দামে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমির হোসেন আমুর বাড়িতে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেন্সিসহ আরিফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অন্য মাদক ব্যবসায়ী আমির হোসেন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আমির হোসেন আমুকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল ভূঁইয়া ফেনসিডিল মামলার আসামিকে থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET