, , ,

শিরোনামঃ-




ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে ছুরিকাঘাতে কিশোরের মৃত্য।

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০২২, ১০:১৩ | 856 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে বাগেরহাটের মোরেলগঞ্জে টুটুল হাওলাদার (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক বাক প্রতিবন্ধী যুবক। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের সোমাদ্দারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল পশ্চিম গুলিশাখালী গ্রামের দিনমজুর আব্দুল বারেক হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, টুটুল বাজারে খেলা দেখার জন্য গেলে একই গ্রামের আলমগীর সমাদ্দারের ছেলে  বাকপ্রতিবন্ধী যুবক রুবেল (৩০) তার গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় টুটুলকে মোরেলগঞ্জ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মো. শাহজাহান আহমেদ বলেন, ব্রাজিল-ক্রোয়েশিয়া খেলা চলাকালে হত্যার ঘটনাটি ঘটে। তবে এটি খেলাকে কেন্দ্র করে নয়, পূর্ব শত্রুতার কারনে ঘটেছে। নিহত টুটুল হাওলাদারের মরদেহ এখন মোরেলগঞ্জ হাসপাতালে রয়েছে। আর ঘাতক রুবেলকে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলেও ওসি (তদন্ত) জানান।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET