বড়দিনে কুষ্টিয়া ডায়োসিসে দেশ ও জাতির কল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়েছে। আজ বুধবার( ২৫ ডিসেম্বর) সকালে এ বিশেষ প্রার্থনা পরিচালনা করেন কুষ্টিয়া শহরের এনএস রোডস্থ কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভা হেমেন হালদার। সহযোগিতা করেন বিশপের সহযোগি সর্বানন্দরতত্ব।
প্রার্থনা শেষে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয় ও মিষ্টিমুখ করানো হয়। এদিকে প্রার্থনা শেষে কুষ্টিয়া ডায়োসিসের বিশপ রাইট রেভা হেমেন হালদার এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন কুষ্টিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও দৈনিক সকালের সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সভাপতি মন্ডলী সাংবাদিক সুজন কুমার কর্মকার।








