সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন ২য় প্যানেল চেয়ারম্যান শেখ মিলাদ হোসেন।
রবিবার (১৫ জুন) সকালে ভাদেশ্বর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
৩ জুন বর্তমান চেয়ারম্যান শামীম আহমদ চিকিৎসার জন্য যুক্তরাষ্টে গমন করেন। ইউনিয়নের সর্বসাধারণের নাগরিক সেবা যাহাতে ব্যাহত না হয় সে লক্ষ্যে ৪ জুন সিলেট বিভাগীয় কমিশনার এর সিনিয়র সহকারী কমিশনার রিপামনি দেবী স্বাক্ষরিত এক আদেশে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করেন শেখ মিলাদ হোসেনকে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মিলাদ হোসেন বলেন, আমি ২নং ওয়ার্ডে জনগণের ভোটে নির্বাচিত মেম্বার। আমার দায়িত্বের উর্ধ্বে গিয়েও যতটুকু সম্ভব জনগণের সেবায় কাজ করেছি। ইউনিয়নের কার্যক্রম স্বাভাবিক রাখতে বর্তমান পরিষদ চাচ্ছে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি। তাই নিয়মতান্ত্রিক ভাবে ২য় প্যানেল চেয়ারম্যান থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানে দায়িত্ব পেয়েছি। নাগরিক সেবা প্রদানের লক্ষ্যেই মূলত আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি।
তাছাড়া আজকে ভাদেশ্বর ইউনিয়নের সদস্যগন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আমাকে ফুল দিয়ে বরণ করতে এসছেন। আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।









