, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের যুবক, সীমান্তে লাশ দেখে পরিবারের আহাজারি




ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহের যুবক, সীমান্তে লাশ দেখে পরিবারের আহাজারি

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১২ ২০২৫, ১৯:০৪ | 836 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাতের আঁধারে সীমান্ত পার হয়ে ভারতে গিয়ে ৫ দিন ধরে নিখোঁজ ঝিনাইদহের মহেশপুরের যুবক ওয়াসিম আলী। শনিবার (৫ এপ্রিল) থেকে নিখোঁজ হয়েছে সে। এদিকে সীমান্তবর্তী ইছামতি নদীতে অজ্ঞাত যুবকের লাশ দেখে ওই যুবকের পরিবারে চলছে আহাজারি। পরিবারের ধারণা অজ্ঞাত ওই যুবকই নিখোঁজ ওয়াসিম। স্বজনরা জানায়, গত শনিবার রাতে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের ওয়াসিম আলীসহ আরও ৩ জন অবৈধভাবে ভারতে যায়। রাতে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সামনে পড়লে ৩ জন পালিয়ে গেলেও ওয়াসিম পালাতে পারেনি। এরপর থেকেই সে নিখোঁজ রয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে মহেশপুরের পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভেসে থাকতে দেখা যায়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ ওই মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। নিখোঁজ ওয়াসিমের পরিবারের দাবি ওই মরদেহ ওয়াসিমের। বিএসএফ তাকে নির্যাতন করে হত্যা করে নদীতে ফেলে রেখে যায়। তবে লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তারা এখনও পুরোপুরি নিশ্চিত হয়। পরিবারের দাবি যদি মরদেহ ওয়াসিমের হয় তাহলে যেন পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে  কোনো কথা বলতে রাজি হয়নি খালিশপুর ৫৮ বিজিবির কোনো কর্মকর্তা।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET