ভারতে চিকিৎসা নিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন কুষ্টিয়ার মেয়ে শারমিন আক্তার স্মৃতি! আজ বিকেল সাড়ে ৪ টার দিকে
কলকাতার ফরটিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না-লিল্লাহে ওয়া ইন্না-ইলাইহে রাজিউন)
জানাযায়, কুষ্টিয়ার মঙ্গলবাড়িয়ার মঞ্জুর চিশতী তার স্ত্রী শারমিন আক্তার স্মৃতি। এই দম্পতি কিডনি সমস্যায় চিকিৎসার জন্য গত ২০ মার্চ বেনাপোল হয়ে তারা ভারতে যান এবং সেখানে নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুবরণকারী শারমিন আক্তার স্মৃতি দৈনিক সময়ের কাগজ পত্রিকার সম্পাদক নূরুন্নবী বাবু’র বড় বোনের মেয়ে।
তার এই অকাল মৃত্যুতে আপডেট কুষ্টিয়া পরিবারসহ গভীরভাবে শোক জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক সংগঠন।









