, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • ভেড়ামারায় অপহরনের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার




ভেড়ামারায় অপহরনের ১৪ ঘন্টা পর স্কুল ছাত্রের লাশ উদ্ধার

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : ডিসেম্বর ০৩ ২০১৮, ২৩:৫২ | 1005 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এন.এইচ.নাহিদ !! কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে আসিফ (১৪) নামে অপহৃত এক স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ সোমবার সন্ধ্যায় প্রতিবেশী সামরের বাড়ি থেকে উদ্ধার করা হয়।

স্কুল ছাত্র ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের কুতুব উদ্দীনের ছেলে।সে ধরমপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র ‍ছিল।

কুষ্টিয়া পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আমরা স্কুল ছাত্র আসিফের মৃতদেহ উদ্ধার করি।এ ব্যাপারে আরও তদন্ত চলছে।বিস্তারিত পরে জানানো হবে।

আসিফের বাবা গনমাধ্যমকে আরও জানান, আসিফকে গত রোববার প্রতিবেশী সামরের ছেলে মিশুক বেলা ১১.০০ টার দিকে ডেকে নিয়ে যায়।এবং তাকে দিয়ে দুইবার সিগারেট কিনতে পাঠায়।পরে বিকাল ৪.৩০ টার সময় তার মুঠোফোনে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে।অন্যথায় তার ছেলে্কে মেরে ফেলার হুমকি প্রদান  করে।পরে সে সামরের বাড়ি গিয়ে মিশুর খোজ করলে মিশুর ছোট ভাই তাকে বলে মিশু তার শশুড় বাড়ি গেছে।সেখানে সে আসিফকে না দেখতে পেয়ে মিশুর ছোট ভাইকে নাম্বারটি দেখালে সে জানাই সেটা তার ভাইয়ের নাম্বার।পরে সে বিষয়টি ভেড়ামারা  থানা পুলিশকে জানাই।

 

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET