১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




ভেড়ামারায় জাতির পিতার জন্মশত বার্ষিকী পালিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মার্চ ১৭ ২০২০, ১৯:৫০ | 1248 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হতো না। বাঙ্গালী জাতীর অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চেয়েছিলেন ক্ষুধা দারিদ্র মুক্ত সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলা গড়তে। কিন্তু ঘাতকরা তাকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করে খুনিরা চেয়েছিল বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে দিতে কিন্তু বাংলার মানুষ তা কখনো মেনে নেয় নি। বঙ্গবন্ধু বেচে আছে কোটি মানুষের হৃদয়ে। যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততোদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। আজ মঙ্গলবার সকাল ১০টায় ভেড়ামারা পৌরসভার আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, কেক কাটা অনুষ্ঠান, মিষ্টি বিতরণ ও ২২০ জন প্রতিবন্ধীদের ভাতা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে কাজ করছে তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। খুনিরা তাকে ও একাধিক বার হত্যা করতে চেয়েছিল কিন্তু পারেনি। রাখে আল্লাহ মারে কে! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে দেশ। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্ব ব্যাপি আজ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপিত হচ্ছে। এসময় ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ, জেলা পরিষদের প্যানেল মেয়র আবু হেনা মোস্তফা কামাল মুকুল, আওয়ামীলীগের অন্যতম নেতা এ্যাডঃ সাইফুল ইসলাম রানা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডঃ আলম জাকারিয়া টিপু, প্যানেল মেয়র আলহাজ¦ মাহাবুল আলম বিশ্বাস, প্যানেল মেয়র (২) খসরুজ্জামান ফারুক, কমিশনার সিরাজুল ইসলাম সিরাজ, ফিরোজ আলী মৃধা, সোলাইমান মাষ্টার, মিজানুর রহমান ডাবলু ও খাইরুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET