সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর আজ ১০ই জানুয়ারী ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তণ ও জন্মশতবার্ষিকীর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক ক্ষণগণনার শুভ উদ্বোধন উপলক্ষে ভেড়ামারা উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে আজ এক র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।উক্ত র্যালিটি ভেড়ামারা উপজেলা চত্বর হতে বের হয়ে ভেড়ামারা শহরের গুরুত্বপূর্ণ চত্বর প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়্ ।উক্ত র্যালিতে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ,ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আক্তরুজ্জামান মিঠু,ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার ভূমি তামান্না তাসনীম,জাসদ কন্দ্রেীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা জাসদের সুযোগ্য সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন,ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল,ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক হোসেন,ভেড়ামারা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা,উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এস.এম.আনসার আলী,মোকারিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ,ধরমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুল আলম লালু,ভেড়ামারা রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ,ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান লিপটন,ভেড়ামারা ডাকবাংলো ও বাবর আলী সুপার মার্কেটের বণিক সমিতির সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম মিলন,নয়া আলো’র স্পেশাল করেসপন্ডেন্ট এন.এইচ.নাহিদ সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত র্যালী শেষে উপজেলা অডিটেরিয়ামে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার জনাব সোহেল মারুফ এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।









