করোনা ভাইরাসের প্রভাবে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত ও শ্রমজীবী মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। খাদ্য সংকটে থাকা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমাজের বিত্তশীল মানুষেরা তারই ধারাবাহিকতায় বিএনপি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে রামপাল মংলা ৩ আসনের মানুষের পাশে দাঁড়িয়েছেন বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশন এর চেয়ারম্যান লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। রামপাল মংলা ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ডঃ ফরিদ। খাদ্য সহায়তার পাশাপাশি জনসচেতনামূলক লিফলেট ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন তিনি। রামপাল মংলার বিএনপির ত্রাণবিষয়ক সমন্বয়ক বিএনপি নেতা শেখ ফিরোজ কবির জানান নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজ ও সুন্দরবন ইউনিয়নে ৯০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। আগামী দিনেও রামপাল মংলার মানুষের জন্য এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুরো পৃথিবীর মানুষের এই মানবিক বিপর্যয়ে সকল রাজনৈতিক দল সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং বিত্তশীলদের সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন ডঃ শেখ ফরিদুল ইসলাম।









