২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মতিহারে মাদক সম্রাট পালা-সহ ৬জুয়াড়ি গ্রেপ্তার

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী, করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২০ ২০২৪, ২১:৪৬ | 746 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

রাজশাহী মহানগরীতে জুয়া খেলা অবস্থায় মাদক সম্রাট পালা-সহ ৬জন জুয়াড়িকে গ্রেফতার করেছে  মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার দিনগত রাত সাড়ে ১২টায় মহানগরীর মতিহার থানার ডাঁশমারী মধ্যপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো:  মো: আব্দুর রশিদ (৫২), মোঃ আইনুল (৩৮), মোঃ নজরুল ইসলাম (৪০), মোঃ কামরুল আলী (৩৬), মোঃ কুরবান আলী (৫৫) ও মাদক সম্রাট মোঃ খাদেমুল ইসলাম পালা (৪০)। তার সকলেই রাজশাহী মহানগরীর ডাঁশমারী মধ্যপাড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, বুধবার রাত গোপন তথ্যের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশ জানতে পারে ডাসমারী মধ্যে পাড়া এলাকায় একদল জুয়াড়ি জুয়া খেলছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের এসআই মোহাঃ আব্দুর রহমান ও সঙ্গীয় ফোর্স।
এ সময় নগদ অর্থ ও তাস-সহ ৬জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।
এ ব্যপারে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মহানগরীর  মতিহার থানায় একটি রুজু করা হয়েছে।
শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET