, , ,

শিরোনামঃ-
  • হোম
  • মানবিক
  • মহামায়া গণপাঠাগা’র উদ্যোগে দুঃস্থ কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ




মহামায়া গণপাঠাগা’র উদ্যোগে দুঃস্থ কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : মে ০৯ ২০২০, ১৭:৪৯ | 1277 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

শনিবার (৯ মে) সকাল ১১ টায় ছাগলনাইয়া উপজেলাধীন মহামায়া ইউপিস্থ চাঁদগাজী বাজারে মহামায়া গণপাঠাগারের উদ্যোগে প্রথম ধাপে এক’শ দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে । প্রতিটি পরিবারের জন্য চাল, ডাল, তেল, ছোলা বুট, চিনি, লবণ, আলু, পেঁয়াজ ও মুড়ি দেয়া হয়।

মহামায়া গণপাঠাগারের সভাপতি মোঃ ইউনুছ খান’র সার্বিক তত্ত্ববধানে এ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা পরিষদের সদস্য ও ছাগলনাইয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী ওমর ফারুক। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান মিনু, ইউপি সদস্য জাফর আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোরশেদ আলম, কোষাধ্যক্ষ জাকির হোসেন এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
পাঠাগারের সভাপতি মো. ইউনুছ খান বলেন, ‘প্রতি আমরা মহামায়া গণপাঠাগরের উদ্যোগে রমজান ও ঈদে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি। এবার করোনা পরিস্থিতিতে আমরা সাহায্যের পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছি। ধাপে ধাপে আরো কিছু পরিবারকে খাবার সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে আমাদের।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET