, , ,

শিরোনামঃ-




মাটিরাঙ্গায় ট্রাকচালকের পেট কাটা মরদেহ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ১২ ২০১৮, ২২:৩৯ | 1021 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম দুলাল আহাম্মেদ,গুইমারা থেকে:- খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মো. দেলোয়ার হোসেন (৩১) নামে এক ট্রাকচালকের পেট কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২মে,শনিবার সকাল ৮টার দিকে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যা নিকেতনের সামনে ট্রাকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।কতিপয় অজ্ঞাত সস্ত্রাসীরা নির্মমভাবে তাকে হত্যা করে ট্রাকের ভেতরে ফেলে রেখে যায়।নিহত দেলোয়ার হোসেন মাটিরাঙ্গা আদর্শগ্রামের বাসিন্দা ও পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নুরুল ইসলামের ছেলে।তিনি স্থানীয় আমিন মিয়া কোম্পানির ট্রাক ড্রাইভার ছিলেন।
স্থানীয়দের সুত্রে জানা যায়,শনিবার সকালে বাঁশ লোড করার জন্য মোবাইুল ফোনে বারবার কল করার পও না পাওয়ায় গাড়ির শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে পেট কাটা মো: দেলোয়ার হোসেনের মরদেহ দেখতে পান।পুলিশে খবর দিলে তারা ট্রাকের দরজার লক ভেঙে ট্রাকের কেবিন থেকে মরদেহটি উদ্ধার করে।
মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তদন্ত চলছে,দ্রুত ঘটনার আসল রহস্য উদঘানের চেষ্টা করা হচ্ছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET