, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কুমিল্লা
  • মাদকসেবী ও বিক্রেতাকে আটক করলে ৫ হাজার টাকা পুরস্কার




মাদকসেবী ও বিক্রেতাকে আটক করলে ৫ হাজার টাকা পুরস্কার

মাঈন উদ্দিন দুলাল, নাঙ্গলকোট,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৭ ২০২০, ১৯:০১ | 899 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে এই স্লোগানকে সামনে নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পেরিয়া ইউনিয়নের চেহরিয়া গ্রামে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চেহরিয়া সচেতন সমাজের আয়োজনে পূর্বপাড়া মসজিদের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পেরিয়া ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামেরবাগ বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও টেক্সপিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, নাঙ্গলকোট উপজেলা যুবলীগ সহসভাপতি এ এইচ এম মহিন উদ্দীন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,
ইউনিয়ন আ’লীগ সহসভাপতি মুক্তিযোদ্ধা মাঈন উদ্দিন, ফয়জুল কবির, সাধারণ সম্পাদক হোসেন মজুমদার, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক লোকালয় এর সম্পাদক আব্দুস সালাম ভূঁইয়া টিটু, সাংগঠনিক সম্পাদক ও ব্যাংক কর্মকর্তা এইচ এম ফরিদ, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু ইসহাক, পেরিয়া ইউপি সদস্য বাবুল গাজী, মাস্টার কামাল পাশা প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতি তার বক্তব্যে বলেন মাদকের বিষয়ে কোন আ’লীগ নেতাকর্মীকেও ছাড় দেয়া হবে না। যারা প্রকৃত মাদকসেবী ও বিক্রেতাকে আটক করতে পারবে তাদেরকে ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও টেক্সপিয়ন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান বলেন মাদকের বিষয়ে যদি কেউ গভীররাতেও আমাকে ফোন দেয় আমি সহযোগিতা করবো। যদি মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রাপ্য শাস্তি নিশ্চিত করতে না পারি তাহলে দলের নেতৃত্ব ছাড়ে দিবো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আ’লীগ নেতা সফি উল্লাহ হানিফ, সঞ্চালনা করেন কুমিল্লাস্থ নাঙ্গলকোট ছাত্র-ছাত্রী পরিষদ সভাপতি রহমত উল্লাহ রাহাত।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET