, , ,

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মাদক ইভটিজিং প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে অাসতে হবে-মেয়র মিজান




মাদক ইভটিজিং প্রতিরোধে যুব সমাজকে এগিয়ে অাসতে হবে-মেয়র মিজান

মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২০, ১৫:৫৬ | 880 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের জামমুড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে ক্রিকেট ক্লাব কর্তৃক আয়োজিত টিভি কাপ নাইট শর্ট ভাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

১৩ জানুয়ারি (সোমবার) রাতে স্থানীয় জামমুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

স্থানীয় হলি কেয়ার একাডেমির শিক্ষক আব্দুল মতিন মজুমদারের সভাপতিত্বে ও খেলা পরিচালনা কমিটির সদস্য ইমামুল হোসেন মজুমদারের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির উন্নত সংস্কৃতিতে সামাজিক পর্যায়ে অপসংস্কৃতি মাদক ইভটিজিং প্রতিরোধে যুব সমাজের এমন ক্রীড়া আয়োজন সত্যি ই প্রশংসনীয়। আমাদের উপজেলার মধ্যে এই কালিকাপুর ইউনিয়নটি ভারত সীমান্তের কোল ঘেঁষে হওয়ায় এখানে একটি সময় মাদকের সর্বনাশা ছোবলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু সময়ের ব্যবধানে এই ইউনিয়নে সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিব এমপির সহযোগিতা ও এখানকার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান এর নিরলস পরিশ্রমের মাধ্যমে উন্নয়ন এর সাথে সাথে সেই সর্বনাশা মাদক থেকে এই এলাকাটি রক্ষা পেয়েছে। এখনো কতিপয় যারা আছেন মাদকাসক্ত কিংবা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের সংখ্যা সমাজে অতি নগন্য, আর তাই এই এলাকার যুব সমাজের একত্রিত পদক্ষেপে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খুব শীঘ্রই এই ইউনিয়ন টি একটি সম্পূর্ণ মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে উপজেলায় সুপরিচিতি লাভ করবে বলে আমি আশা করি। আমি এ বিষয়ে সকল প্রকার সহযোগীতা করার আশ্বাস দিচ্ছি।

 

উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মিঞা নিজাম উদ্দিন, ফেনী নাসির মেমোরিয়াল কলেজের ইংরেজি প্রভাষক আনোয়ার হোসেন কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য মোশারফ হোসেন লিটন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মতিউর রহমান জালাল প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল, যুবলীগের সহ-সভাপতি প্রবাসী জামাল আহমেদ, যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুনুর রহমান, জয়যাত্রা টেলিভিশন এর চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেন, উজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সহ এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্য প্রদান শেষে উক্ত জাঁকজমকপূর্ণ খেলাটি শেষ হয় এবং আমন্ত্রিত প্রধান অতিথি সহ সকল বিশেষ অতিথি বৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET