৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-




মাদক ও সন্ত্রাস দমনে ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ’র সফলতা

নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

আপডেট টাইম : সেপ্টেম্বর ১২ ২০১৮, ১১:১৭ | 772 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

নজরুল ইসলাম চৌধুরীঃ

মাদকের অবস্থান জিরো টলারেন্সে নিয়ে আসার লক্ষে সম্প্রতি প্রধান মন্ত্রী শেখ হাসিনা যে দিকনির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী ফেনী জেলা পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার ফেনী জেলার ৬ টি থানার অফিসার্স ইনর্চাজদের (ওসি) স্ব-স্ব থানা এলাকায়া মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে পুলিশি অভিযান জোরদার করণে কঠোর নির্দেশ দিয়েছেন। পুলিশ সুপারের নির্দেশ পালনে ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম প্রাণপন চেষ্টা চালিয়ে কাজ করছেন। পাশাপাশি থানা এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করণেও তিনি পালন করে যাচ্ছেন প্রশংসনীয় ভূমিকা। চলতি বছরে দুটি ঈদ উৎসবে ছাগলনাইয়া উপজেলার জনসাধারণের নিরাপত্তায়য় গৃহিত ওসি এমএম মুর্দেশ পিপিএম’র প্রদক্ষেপ গুলো ছিলো প্রশংসনীয়। ছাগলনাইয়া থানার ইতিহাসে এই প্রথম কোন বিচ্ছিন্ন ঘটনা ঘটা ছাড়া ছাগলনাইয়া উপজেলাবাসী নিরাপদে পালন করেছে দুটি ঈদ উৎসব। মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে থানার ওসি ছাগলনাইয়া থানায় যোগদানের পর গত কয়েক মাসে পুলিশি অভিযান পরিচালনা করে যে পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার করে মাদক আইনে মামলা দিয়েছেন তা স্বল্প সময়ের মধ্যে এমন সফলতা বিগত সময়ে থানার ইতিহাসে আর কোন ওসি দেখাতে পারেনননি বলে বিশেষজ্ঞদের মতামত।

ছাগলনাইয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এমএম মুর্শেদ পিপিএম থানা এলাকায় মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে ও জননিরাপত্তা নিশ্চিত করণে বিগত ৭ মাসের অভিযান পরিচালনা করে যে সফলতা অর্জন করেছে তা প্রশংসার দাবিদার। ২০১৮ সালের জানুয়ারী মাস থেকে আগষ্ট মাসের ২৭ তারিখ পর্যন্ত ৮ মাসে ছাগলনাইয়া থানারর ওসির তৎপরতায় মাদক মামলা হয়েছে ১২৪ টি এবং এসকল মামলায় মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে ১৫৫ জন। বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে ৩ টি,আসামী গ্রেফতার করেছেন ৭ জন। ডাকাত গ্রেফতার ৪৬ ও চোর গ্রেফতার করেছেন ২৫ জন। নিয়োমীত মামলায় আসামী গ্রেফতার করেছেন ১৬৫ জন। ওয়ারেন্টভুক্ত আসামী ৭৮৮ জন ও সাজপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করেছেন ১৮ জন। অস্ত্র উদ্ধারের মধ্যে রয়েছে দুটি দেশীয় এলজি ও ৭ রাউন্ড কার্তুজ।

চলতি বছরের জানুয়ারী মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ওসি এমএম মুর্শেদ পিপিএম’র নির্দেশে থানা কর্তৃপক্ষ ১৭ হাজার ৫’শ ৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৫ পুরিয়া হিরোইন, ৩ হাজার ১১৪ বোতল ফেন্সিডিল, ১৫২ কেজী গাঁজা, চোলাই মদ ২৪০ লিটার, ৬৮ বোতল বিয়ার, ৪০ বোতল বিদেশী মদ ও  ৫৪ বোতল হুসকি উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মুল্য ৪৬ লাখ ৫৯ হাজার ১৪০ টাকা।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম জানান, এসকল সফলতা আমার একার নয়। এ সফলতার পেছনে আমার সহকর্মীদের সহযোগিতাও ছিলো উল্লেখযোগ্য। তিনি বলেন, মাদক বিরুধী অভিযান আরো যোরদার করা হবে। সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে আরো কঠোর পদক্ষেপ নেয়া হবে। জনগণের নিরাপত্তায় নিরলস পরিশ্রম করে যাবো।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET