২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় নেই: কলারোয়ার ওসি শেখ মুনীর উল গীয়াস




মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় নেই: কলারোয়ার ওসি শেখ মুনীর উল গীয়াস

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২০, ১৯:৩২ | 969 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস বলেছেন- মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোন ছাড় নেই। মাদক শুধু একটি জীবনকে নষ্ট করে না বরং একটি পরিবার, একটি সমাজ, একটি দেশকে ধ্বংস করে দেয়। আজ থেকেই মাদক ছেড়ে আসার আহবান জানিয়ে তিনি আরো বলেন-যারা মাদক ব্যবসা ও সেবন করে তারা সংশোধন হয়ে যান। নয়তো সমাজ এবং আইন আপনাদের ক্ষমা করবে না। দেশব্যাপী চলমান মাদক বিরোধী অভিযানের বিষয়ে তুলে ধরে বুধবার সকালে কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলীর সাথে একান্ত সাক্ষ্যৎকারে তিনি এ কথা বলেন। তিনি জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন-কেউ কারো বিরুদ্ধে ফেসবুকে হয়রানীমূলক ও আপত্তিকর কোন মন্তব্য করবেন না। মাদক, নাশকতা, জঙ্গি, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধ করতে মসজিদে খুতবায় সচেতনতা করতে হবে। কোথাও কোন অপ্রীতিকর কিংবা সন্দেহজনক ঘটনা ঘটলে তাৎক্ষনিক ভাবে থানা পুলিশকে অবহিত করতে হবে। সাতক্ষীরার জেলার সৎ ও অসহায়-বিপদগ্রস্ত মানুষের এক মাত্র ভরসা এই পুলিশ পরিদর্শক আরো বলেন-মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে রুখে দাড়ান। মাদকের বিষাক্ত ছোবল থেকে নিজেদের নিরাপদ থাকতে ও রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। কোন পরিবারের একজন সদস্য যদি মাদকাসক্ত হয় তবে ওই পরিবারটি সমাজ থেকে অর্ধশত বছর পিছিয়ে যায়। হুশিয়ারী উচ্চারণ করে তিনি আরো বলেন-মাদকের খুচরা বিক্রেতা থেকে শুরু করে ডিলার, সে যেই হোক, তাকে এ ব্যবসা ছাড়তে হবে। যেই হোক, যাই হোক, যেখানেই হোক কেউ আমাদের অপারেশনের বাইরে নয়। সাঁড়াশি অভিযানে মাদকের শিকড় উপড়ে তুলে নিয়ে আসবো। তিনি আরো বলেন-যারা পর্দার অন্তরালে থেকে মাদকের অর্থ যোগান দিচ্ছে, মাদককারবারীদের আশ্রয়-প্রশয় দিচ্ছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। শান্তিপ্রিয় কলারোয়াবাসীকে তিনি মাদক, সন্ত্রাস ও নাশকতামুক্ত থাকতে আহবান জানিয়েছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET