, , ,

শিরোনামঃ-
  • হোম
  • কৃষি সংবাদ
  • মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ




মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

আপডেট টাইম : এপ্রিল ১৪ ২০২১, ১৬:০৮ | 877 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

গোপালগঞ্জের মুকসুদপুরে ১৫’শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

খরিপ-১/২০২০-২১ মৌশুমে আউশের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কার্যালয়ে এই বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক লুৎফর মোল্যা প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান।
উদ্ভীদ সংরক্ষন অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ১৫’শ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএবি সার, ১০ কেজি এম এ বি সার বিতরণ করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET