, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন, র‌্যালি ও স্মারক লিপি প্রদান




মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবীতে সাতক্ষীরায় মানববন্ধন, র‌্যালি ও স্মারক লিপি প্রদান

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : এপ্রিল ১৫ ২০১৮, ১৯:৪৩ | 828 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এসএম শহীদুল ইসলাম, সাতক্ষীরা থেকেঃ- “মুক্তিযোদ্ধাদের সন্তানেরা করুণা নয়- অধিকার নিয়ে বাঁচতে চায়” এই স্লোগানকে সামনে রেখে মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইনের দাবীতে মানববন্ধন, র‌্যালি ও স্মারক লিপি প্রদান করা হয়েছে। জেলার ৭উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের সমন্বয়ে শহর ব্যাপি জন¯স্রোতে পরিণত হয়। এসময় স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে শ্লোগানে মূখরিত করে তোলে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষেরা। রবিবার সকালে শহরের নিউ মার্কেট শহীদ আলাউদ্দিন চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডর মোশারফ হোসেন মশু। এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবু বক্কার সিদ্দিক, সদর উপজেলা কমান্ডার হাসানুল ইসলাম, শ্যামনগর ইউনিট কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক লায়লা পারভীন সেঁজুতি, যুগ্ম আহবায়ক এস এম গোলাম ফারুক। উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম বাবুল, সদস্য আব্দুর রহিম, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহবায়ক মেহেদীআলী সুজয়, সদস্য রিয়াজ, আশাশুনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক স ম সেলিম রেজা, তালা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জাহিদুর রহমান লিটু, দেবহাটা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিশাল র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে উল্লেখিত দাবী সমূহ, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা করুণা নিয়ে নয়- অধিকার নিয়ে বেঁচে থাকতে চায়। দীর্ঘ সময় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তান এবং মুক্তিযোদ্ধাদের স্বপক্ষের শিক্ষিত তরুণরা সরকারী চাকরিতে এক রকম প্রবেশই করতে পারেনি। ফলে সরকারী চাকরিতে বৃহত্তর অংশই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের দখলে চলে যায়। এমনকি ৩০ভাগ কোটা থাকার পরও সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানরা বিভিন্ন কারণে বঞ্চিত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নামে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাস ভবনসহ বিভিন্ন স্থানে ভাংচুর অগ্নিসংযোগসহ অরাজকতা সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, কোটা নয় পৃথক পরিক্ষার মাধ্যমে শুধু মাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের সরকারী চাকরীতে নিয়োগ প্রদানের ব্যবস্থা, মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না এবং এখনও পাকিস্থানি ভাবধারাকে সমর্থন করে তাদের সন্তানসহ আতœীয়-স্বজনদের জন্য সব ধরনের সরকারি চাকরি নিষিদ্ধ করা, চাকরির ইন্টারভিউয়ের কোন স্তরে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী সুযোগ পেলে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের কটাক্ষ করে এবং পাকিস্থানি ভাবধারাকে সমর্থন করে এধরণের কর্মকর্তাদের নিয়োগ বোর্ডে না রাখা, পিছিয়ে পড়া নারী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ও প্রতিবন্ধিদের পৃথক নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা, মুক্তিযোদ্ধাদের সম্মান অক্ষুন্ন ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাস করার দাবী জানান। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোতাকাব্বির হোসেনসহ মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET