, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০১৯, ১৮:৪১ | 812 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধার দিকে উপজেলার পান্তি বাজার এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পান্তি বাজারের দক্ষিণ পাশে তাহেরর বাড়ীর পেছনে মাছের প্রজেক্টের পানিতে এক ব্যক্তির লাশ দেখতে পায়।
পরে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) সাখাওয়াত হোসেন ও মুরাদনগর থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ, এসআই গোফরানসহ একদল পুলিশ এসে সে লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে যায়।
মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের শরীরে অবস্থা দেখে প্রথমিক ভাবে মনে হচ্ছে এটা হত্যাকান্ড। তবে নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। তার পরনে কোন কাপড় পাওয়া যায়নি। শরীরে বা হাতের কনুইর নিচে ক্ষত চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET