, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৮ ২০১৯, ১৭:৩০ | 776 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

‘‘বহু ভাষায় সাক্ষরতা , উন্নত জীবনের নিশ্চয়তা’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০১৯ইং পালিত হয়েছে। রবিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলার কবি নজরুল মিলনায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, মুরাদনগর উপজেলা মৌলিক সাক্ষরতা প্রকল্পের সমন্নয়কারী আবুল কালাম মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, জয়নাল আবেদীন, তুহিন কান্তি দাস, উপজেলা মৎস কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মৌলিক সাক্ষরতা প্রকল্পের ইউনিয়ন সুপার ভাইজার রশিরুজ্জামান, আজিজুর রহমান রনি, সুফি আহম্মদ, রতন চন্দ্র সুত্রধর, ফৌজিয়া আক্তার, রায়হান ভূইয়া, শিউলি আক্তার, আল আমিন ভূইয়া, নাজির হোসেন, ডলি আক্তার, ফেরদৌসী আক্তার, মাওলানা অলিউল্লাহ, আবু তাহের, মোঃ হেলাল উদ্দিনসহ উপজেলা মৌলিক সাক্ষরতা প্রকল্পের প্রায় ৪’শ শিক্ষক/শিক্ষীকা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET