, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য




মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০১৯, ১১:৩২ | 870 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ঃ

কুমিল্লার মুরাদনগরে উদ্বোধনের অপেক্ষায় খোদাই করে আল্লাহর ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য। মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডের পূর্বপাশের তিন রাস্তার মোড়ে খোদাই করে মহান আল্লাহ তায়ালার গুণবাচক ৯৯ নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্যই এখন এ চত্বরের আকর্ষণ। যার ফলে দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ড।
সম্প্রতি আওয়ামী লীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআইথর সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএথর উদ্যোগে এ ভাস্কর্য স্থাপন করা হচ্ছে।
ভাস্কর্য স্থাপনকৃত এ চত্বরটির কোন নাম দেয়া হয়নি এখনো। চত্বরটির মাঝখানে সু-বিশাল একটি পিলারে চারপাশে খোদাই করে লেখা হয়েছে আল্লাহর ৯৯টি নাম এবং চূড়ায় বড় করে লেখা হয়েছে “আল্লাহুচ্।
মোটামুটি দূর থেকেই মুরাদনগর উপজেলা সদরের বাসস্ট্যান্ডে ঢুকা মাত্রই এটি চোখে পড়ে। তাই প্রতিদিনই দূর-দূরান্তের যাত্রীসহ ড্রাইভাররা গাড়ি থামিয়ে এক পলক চোখ বুলিয়ে নিচ্ছেন সুদৃশ্য এ ভাস্কর্যটিতে। এছাড়াও প্রতিদিনই বাড়ছে ভাস্কর্যটির পাশে দর্শনার্থীদের ভীড়।
বাসস্ট্যান্ডের পাশে চত্বরটি গড়ে উঠায় উপজেলা সদর এখন আরও জনপ্রিয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। যার প্রশংসা রয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শনার্থীদের মুখে মুখে। পুড়ো কুমিল্লা জেলায় আল্লাহর নামে স্থাপিত এই চত্বরটি সবচেয়ে সেরা চত্বর এবং চত্বরটি স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুনের উত্তম কাজের একটি মাইল ফলক হয়ে থাকবে বলেও বিশ্বাস স্থানীয় এলাকাবাসীর।
চত্বরটির নাম না দেয়া প্রশঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, এখনো আরো কয়েক দিন লাগবে পুরোপুরি চত্বরটির কাজ শেষ হতে। কাজ শেষ হলেই এলাকার মুরব্বিদের কে সাথে নিয়ে চত্বরটির নাম ঠিক করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET