, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : মে ৩১ ২০১৯, ১৫:১৪ | 786 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের উত্তরপাড়ার চাঁন মিয়ার দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, উপজেলা সদরের উত্তরপাড়ার মৃত লাল মিয়ার ছেলে তারু মিয়া(৫০), বি-বাড়ীয়া জেলার কসবা উপজেলার সামসু মিয়ার ছেলে মোবারক হোসেন(৩৫)।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের উত্তরপাড়ায় বি-বাড়ীয়া জেলার কসবা থেকে একটি মাদক কারবারি চক্র মাদকদ্রব্য নিয়ে এসে বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালিয়ে ১কেজি গাঁজা ও ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এব্যাপারে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মনজুর আলম বলেন আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET