, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন




মুরাদনগরে দেড়শত বছরের পুরনো রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৫ ২০১৯, ১১:২৫ | 872 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বৈষখলা গ্রামে জনসাধারনের যাতায়াতের ১৫০বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
সোমবার দুপুরে উপজেলার চৌমুহনী-কালাডুমুর সড়কের বৈষখলা এলাকায় এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বৈষখলা গ্রামের ইদ্রিস মিয়ার দুই ছেলে ইব্রাহীম ও আবুল হোসেন গ্রামের ভেতরের ১৫০ বছরের পুরনো ওয়াক্ফ্ দলিল করা একটি রাস্তায় ঘর নিমার্ণ ও বেড়াদিয়ে জনসাধারনের যাতায়াত বন্ধ করে দিয়েছে এবং ৫০টি পরিবারকে অবরুদ্ধ করেছে রেখেছে। এর প্রতিবাদ করায় আবুল হাশেম নামের একজনকে রাতের আধারে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে সে এখন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে। আমরা এই হামলার বিচার চাই এবং প্রাচীন এই রাস্তা যাতায়াতের জন্য খুলে দিতে প্রশাসনের নিকট দাবী জানাই।
মানববন্ধন প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন এরশাদ মিয়া, আসমত আলী ব্যাপারী, সফিইল্লাহ, আজিজ, ফয়েজুর রহমান, আবদুল বাতেন, তাসলিমা আক্তার। অন্যান্যেও মাঝে উপস্থিত ছিলেন,মাইন উদ্দিন, সুমন, শাকিল, জয়নাল, শিহাব, মরিয়ম, জুলেখা প্রমুখ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET