, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২১ ২০১৯, ১৯:৩১ | 790 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার নিমাইকান্দি এলাকায় গোমতী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত হয়েছে। বুধবার বিকাল ৪টায় উপজেলা সদরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি ঘাটে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীমের ছেলে ইয়ামিন(৬), এবং ইব্রাহীমের ভাই চট্টগ্রাম থেকে বেড়াতে আসা রাজীবের ছেলে নাহিদ(৬)।
জানা যায়, উপজেলার রেজিস্ট্রি অফিস সংলগ্ন নিমাইকান্দি এলাকার ভাড়াটিয়া জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামের ইব্রাহীম মিয়ার ছেলে ইয়ামিন ও চট্টগ্রাম থেকে তাদের বাড়ীতে বেড়াতে আসা ইব্রাহীমের ভাই রাজীবের ছেলে নাহিদ দুজনে বুধবার বিকালে অভিভাবকদের অগোচরে গোমতী নদীতে গোসল করতে যায় এবং গোসল করতে গিয়ে উভয়ে পানিতে ডুবে মারা যায়।
এঘটনায় অভিভাবকদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এব্যাপারে মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ আহাম্মেদ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন এঘটনায় থানা একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET