, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা-ভাংচুর- ও লুটপাট




মুরাদনগরে প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা-ভাংচুর- ও লুটপাট

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৩ ২০১৯, ২২:০০ | 808 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে হাজী আবু হানিফ নামে এক সৌদি প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার বাখরনগর গ্রামে ওই প্রবাসীর বাড়ীতে সন্ত্রাসী হামলা করা হয়। জানা যায়, বাখরনগর গ্রামের দক্ষিণ পাড়ার তাদের প্রতিবেশী দেলোয়ার হোসেন ও আবুল হোসেনের পরিবারের মাঝে পুকুরের মাটি কাটা নিয়ে গত ৩মাস আগে বিরোধ সৃস্টি হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার দপুরে বসত বাড়ীর সিমানা নির্ধারন নিয়ে প্রবাসীর পরিবারের ওপর হামলা করা হয়। এসময় প্রবাসীর বৃদ্ধা মা এবং স্ত্রীর উপরও হামলা করা হয়। এতে তার পরিবারের ৩জন সদস্য আহত হন। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর এ ঘটনায় এলাকার সাধারন মানুষের মধ্যে চরম ক্ষোভের সৃস্টি হয়েছে। প্রবাসী আবু হানিফ বলেন, আমাদের জায়গায় আমরা শনিবার টিনের বেড়া দিতে গেলে দেলোয়ার হোসেন ও আবুল হোসেনের পরিবারের লোকজন কথা কাটাকাটিপূর্বক আমার পরিবারের সদস্যদের ওপর হামলা করে এতে আমার পরিবারের তিনজন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। স্থানীয় লোকজন জানায়, প্রবাসী আবু হানিফ দীর্ঘদিন যাবত সাউদি আরবে আছেন। তার বাড়ীতে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET