, , ,

শিরোনামঃ-
  • হোম
  • সকল সংবাদ
  • মুরাদনগরে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্টিত




মুরাদনগরে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্টিত

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২৬ ২০১৯, ২২:৫৪ | 802 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে মাদক ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা এবং মুক্তিযোদ্ধাদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জাহাপুর কে.কে একাডেমী ও কলেজে এবং উপজেলা কবি নজরুল মিলনায়তনে পৃথক দুটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, উপজেলার জাহাপুর কে.কে একাডেমী ও কলেজের  উদ্যোগে মাদক ইভটিজিং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনামূলক সভার আয়োজন করা হয়। বিশিষ্ট শিল্পপতি প্রবীর কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লার জেলা প্রশাসক আবুল ফজল মীর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল, ঢাকা দক্ষিন  মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ ভূইয়া, আবু সাঈদ, আরফাত বাবু, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ। এরপরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কবি নজরুল মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। মতবিনিময় সভা শেষে প্রয়াত মুক্তিযোদ্ধাদের দাফন-কাফনের খরচ বাবদ অনুদানের চেক মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে বিতরণ করেন জেলা প্রশাসক আবুল ফজল মীর।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET