, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস পালিত

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুন ২৬ ২০১৯, ১৭:০০ | 882 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার


এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মুরাদনগরে র‍্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্র্Íজাতিক মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী দিবস ২০১৯।
কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কাযার্লয় ও মুরাদনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কবির আহাম্মদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক ও প্রভাষক ড. মনিরুজ্জামান, আজিজুর রহমান রনি, মুরাদনগর থানার এসআই রিপন কুমার দাস, বাঙ্গরাবাজার থানার এসআই আমিনুল ইসলাম। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতার্ মুমিনুল হক, সহকারী পল্লী উন্নয়ন কর্মকতার্ গোলাম মোস্তফা, প্রধান শিক্ষক তাহেরা আক্তার খানম, সহকারী শিক্ষক আফরোজা আক্তার প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষাথর্ীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের কুফল ও এর প্রতিকার বিষয়ে আলোচনা করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET