, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে সহকারী পুলিশ সুপারের বাড়ীতে হামলা

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ০৬ ২০১৯, ১৭:৩৩ | 800 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

 

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে সহকারী পুলিশ সুপারের বাড়ীতে হামলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানার বড়পুকুরিয়া গ্রামের সহকারী পুলিশ সুপার (ডিএমপি) ফিরোজ কায়সারের চাচা সুবেদার ফজলুল করিমের বাসায় সোমবার রাতে অজ্ঞাত ব্যাক্তিরা হামলা চালায়। এসময় অজ্ঞাত ব্যাক্তিদের ধারালো অস্ত্রের আঘাতে ৪জন গুরুতর আহত হয়। আহতের প্রথমে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে ৩জনের অবস্থা আশংকাজনক রয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছে । সুবেদারের স্ত্রী আমেনা বেগম(৫৫) অভিযোগ করে বলেন, ১০ থেকে ১৫ জনের অস্ত্রধারী একদল অজ্ঞাত ব্যাক্তি আনুমানিক রাত্র ২টায় দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হানা দেয়। এসময় তারা বাড়ীর মেইন গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তখন আমার মেয়ে গেইটে তালার শব্দ শুনে ঘুম থেকে উঠে আসে। তখন অজ্ঞাত ব্যাক্তিরা মুখোশ পরে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। সে ডাকাত বলে চিৎকার করলে পাশের রুম থেকে আমার ছেলে সুমন আহম্মদ এবং মেয়ের জামাই জাহাঙ্গীর আলম ছুটে আসে। এসময় অজ্ঞাত ব্যাক্তিরা কোনকিছু বুঝে উঠার আগেই সুমন আহম্মদ (৩০) ও মেয়ের জামাই জাহাঙ্গীর আলম (৪৫) কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাত করেন। এসময় আমার স্বামী সুবেদার ফজলুল করিম (৬৫) এবং দেবর জহির (৪০) এগিয়ে এলে তাকেও কুপিয়ে মারাক্তক জখম করা হয়। এরপর ঘরে ডুকে আলমারির তালা ভেঙ্গে ব্যাবসার নগত ৩লাখ টাকা ও ১১ ভরি স্বর্ন অলংকার নিয়ে পালিয়ে যায়। ফজলুল করিমের পরিবারের আর্তচিৎকারে এলাকাসী মসজিদের মাইকে ডাকাত পরেছে ঘোষনা দিলে অজ্ঞাত ব্যাক্তিরা কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে মটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে। এব্যাপারে বাঙ্গরা বাজার থানার (ওসি) মিজানুর রহমান বলেন, আমি খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ রাত্রেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে একটি ছুরি, একটি টর্চলাইট ও একজোড়া জুতা উদ্ধার করা হয়েছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা তদন্ত করে শিগ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET