, , ,

শিরোনামঃ-




মুরাদনগরে স্কুল নির্বাচনে কারচুপির ভোটার তালিকা

এম এইচ শুভ, মুরাদনগর,কুমিল্লা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : আগস্ট ২০ ২০১৯, ১৫:৫০ | 801 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

ইউএনও’র কাছে অভিযোগ : অভিভাবকদের মানববন্ধন
এম এইচ শুভ, মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বজার থানাধীন আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কারচুপি ও উদ্দেশ্য প্রনোদীত ভোটার তালিকা করে নির্বাচনের তফসিল ঘোষণা করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে প্রাথর্ীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায়ের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
গতকাল দুপুরে ভোটার তালিকা সংশোধন করে পূনরায় তফসিল ঘোষনার দাবিতে ওই স্কুল মাঠে মানববন্ধন করেছে অভিভাবক মহল। আগামী ৩ সেপ্টেম্বর উক্ত নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। এ নিয়ে ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আকুবপুর ইয়াকুব আলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায় একটি মহলের ইন্ধনে পরিকল্পিত ভাবে কারচুপি ভোটার তালিকা করেন। ৩৭০ জন ভোটারের মধ্যে প্রায় ৮০ জন ভোটারের নামের তালিকা সঠিক নয়। মৃত ও প্রবাসীদের নামে ভোটার তালিকা করায় ওই পরিবারের লোকজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের উপর ক্ষুদ্ধ হয়েছেন। যারা সঠিক ভোটার এবং নির্বাচনে অংশ গ্রহন করবেন তাদেরকে কৌশলে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বক্তারা আরো বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায় প্ররোচিত হয়ে আচরণ বিধি লঙ্গন করেছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিল্লাল হোসেন, সফিকুল ইসলাম, নিজাম খান, শিরিনা বেগম, ছাদেকুর রহমান, হেলাল মিয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সালাউদ্দিন মেম্বার, জালাল মিয়া, দুলাল মিয়া, ফোরকান খান, মামুন মিয়া, আরিফ খান, আব্দুল মান্নান মাষ্টার, আবুবকর খান ও আকলিমা আক্তারসহ অর্ধশতাধিক অভিভাবক মহল। বিষয়টির ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিখা রানী রায় বলেন, আমি যথাযথ নিয়ম মেনেই ভোটার তালিকা প্রস্তুত করেছি।
উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাস উক্ত বিষয়ে অভিযোগ পাওয়ার সত্যতা শিকার করে জানান, অভিযোগ গুলো প্রিজাইডিং অফিসারের নিকট পাঠানো হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET