১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোংলায় বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত




মোংলায় বিএনপি নেতা মানিকের বিরুদ্ধে মামলা, প্রতিবাদে বিক্ষোভ অনুষ্ঠিত

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৬ ২০২৫, ১৮:৫১ | 815 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

মোংলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে বের হওয়া এ প্রতিবাদ বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে পৌর মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, শাহজাহান ফকির, বাবলু ভূইয়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, নাসির তালুকদার , পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, পৌর মহিলা দলের সভানেত্রী কমলা বেগম, সহ-সভানেত্রী বেবী রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা শাহজালাল সাব্বির, বিএনপি নেতা জসিম উদ্দিন, আঃ সালাম ব্যাপারী, আঃ রাজ্জাক, মোঃ সোহাগ ও নাজমুল ইসলাম মানিক প্রমুখ ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাস্থলে তিনি উপস্থিত ছিলেন না। তিনি এ কর্মকাণ্ডের সাথে জড়িত নন। তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন ও হয়রানির উদ্দেশ্যে এ মামলা করা হয়েছে। মিথ্যা এ মামলা প্রত্যাহারের জোর দাবী জানান।

মাহবুব রহমান মানিক বলেন, যে ঘটনায় আমার বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। গত একমাসেও বাদীপক্ষের কারো সাথে আমার কোন দেখাসাক্ষাৎও হয়নি। অহেতুক রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও হয়রানি করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।

 মোংলা থানা অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আনিসুর রহমান বলেন, বাগেরহাট আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খন্দকার তুরানুজ্জামান তার বড় ভাই খন্দকার নুর আহমেদ তারেকের উপর হামলার ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৬ এ নালিশি দরখাস্ত করেন। তার প্রেক্ষিতে আদালত মোংলা থানাকে এ সংক্রান্ত মামলা রেকর্ডের নির্দেশ দেন। যার প্রেক্ষিতে শুক্রবার ( ৫ সেপ্টেম্বর ) মোংলা থানায় মামলা দায়ের হয়।

 জানা গেছে, এ মামলায় মাহবুবুর রহমান মানিককে ১ নম্বর আসামী করা হয়েছে। এছাড়া মামলায় ২, ৩ ও ৪ নম্বর আসামীরা মাহবুবুর রহমান মানিকের ভাই।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET