মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য বাবুল শেখ ও তার সহযোগীদের বিরুদ্ধে ৬ নং ওয়ার্ডের খোনকারের বেড় গ্রামের একমাত্র সুপেয় পানির উৎস আকিজ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত ৩ লক্ষ ৫০হাজার লিটার ধারণক্ষমতা সম্পন্ন ট্যাঙ্কির পানি অর্থের বিনিময় রাতের আধারে অন্যত্র বিক্রি করে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।
লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায় বেশ কিছু বছর ধরে উক্ত পানিরট্যাঙ্কির মজুদকৃত পানি নিয়ম তান্ত্রিক বিতরনের মাধ্যমে এলাকাবাসীর দীর্ঘদিনের পানি সঙ্কটের সমাধান সুন্দরভাবে হয়ে আসছিল। কিন্তু বিগত এক বছর ধরে এটির নজর পড়ে স্থানীয় ইউপি সদস্য বাবুল শেখ এর। তিনি এক বছর ধরে তার ঘনিষ্ঠ সহযোগী আব্দুল হক এর মাধ্যমে অর্থের বিনিময় পানি পেতো গ্রামবাসী কিন্তু অধিক টাকার বিনিময়ে আশেপাশের গ্রাম ও ইউনিয়ন এর লোকের কাছে রাতের আধারে টেংকিতে মজুদকৃত পানি বিক্রি করে দেয় আব্দুল হক। যার ফলে এলাকায় এখন তীব্র খাবার পানির সংকট তৈরি হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী আকিজ ফাউন্ডেশন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকার বিশিষ্টজনদের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ করেছেন গ্রামবাসী। এতে ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে অভিযোগে স্বাক্ষর করা ব্যক্তিদের গালাগালি ও দেখে নেওয়ার হুমকি দেয়ার অভিযোগ ওঠে বাবুল শেখ এর বিরুদ্ধে।
এ ব্যাপারে ইউপি সদস্য বাবুল শেখের কাছে জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত।









