১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মোড়েলগঞ্জের হরগাতি স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন




মোড়েলগঞ্জের হরগাতি স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জুলাই ১৬ ২০২৫, ২১:১০ | 734 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাটে মোড়েলগঞ্জের তেলিগাতী ইউনিয়নের হরগাতি স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। অতি বৃষ্টি এবং জোয়ারের পানিতে আটকে পড়া বাসিন্দারা মঙ্গলবার বিকেলে হরগাতি স্লুইসগেট সংলগ্ন এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করে। এর আগে স্লুইসগেট থেকে পানি নিষ্কাশনের দাবিতে প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের জানিয়ে কোন প্রতিকার না পেয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে হরগাতি এলাকার শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, হরগাতি এলাকার এই স্লুইসগেটটির চাবি রয়েছে তেলিগাতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম খানের কাছে। গেটে তিনি জাল দিয়ে মাছ ধরেন। কাউকে নদীতে নামতে দেন না। নদীতে কেউ জাল ফেললে তিনি তা কেটে দেন। গত কয়েকদিন যাবত অতিবৃষ্টি ও জোয়ারের পানির কারণে অনেকের বাড়িঘর ডুবে তারা অবরুদ্ধ রয়েছে। স্বাভাবিক কাজকর্ম বাধাগ্রস্ত হচ্ছে। পানির অতিরিক্ত চাপের কারণে চাষিরা জমিতে বীজ ফেলতে পারছেন না। জোয়ারের সময় পানি ঢুকিয়ে ভাটির সময় গেট বন্ধ রাখেন রফিকুল ইসলাম খান ও তার লোকজনেরা। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ করেন মানববন্ধনে অংশগ্রহণকারী ভুক্তভোগীরা। অনতিবিলম্বে স্লুইসগেট থেকে সুষ্ঠুভাবে পানি নিষ্কাশনের দাবী জানান তারা।

ভুক্তভোগী মোহাম্মদ কবির হোসেন বলেন, তেলিগাতী ইউনিয়ন বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম খান এই স্লুইস গেটে জাল দিয়ে অবৈধভাবে মাছ শিকার করেন। তার উচিত এলাকার লোক যেন দুর্ভোগে না পড়ে সেদিকে খেয়াল করা। কিন্তু সে নিজেই দুর্ভোগ সৃষ্টি করছে। তার কাছে গেটের চাবি। সে ইচ্ছামতো পানি সরবরাহ করে। অতি বৃষ্টি ও জোয়ারের পানিতে আমরা ডুবে যাচ্ছি, ধানের বীজ ফেলতে পারছিনা সেদিকে তার খেয়াল নেই। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হোক।

অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মান্নান বলেন, ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা ১৭ বছর যাবত এই স্লুইস গেট দখল করে ইচ্ছে মত পানি সরবরাহ করেছে। এখন ইউনিয়ন বিএনপি’র সভাপতির হাতে গেটের চাবি। তিনিও ইচ্ছামত পানি সরবরাহ করছেন। সঠিকভাবে পানি নিয়ন্ত্রণ হচ্ছে না। বীজতলা ডুবে আছে, অনেকের ঘরবাড়ি ও পানিতে ডুবে আছে, রাস্তাঘাট নেই বললেই চলে। এগুলো দেখার দায়িত্ব কার? গেট থেকে জোয়ারে পানি ওঠে কিন্তু ভাটির সময় পানি আর বের হয় না। তারা অবৈধভাবে জাল দিয়ে মাছ ধরে লাভবান হতে চান। তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যে ব্যক্তি ঠিকমতো গেট পরিচালনা করতে পারবে, তার কাছে চাবি হস্তান্তর করা হোক।

এ বিষয়ে তেলিগাতী ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম খান বলেন, এলাকার এক শ্রেণীর অসাধু ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খাল আটকে অবৈধভাবে মাছ ধরে আসছিল। এলাকার সাধারণ মানুষের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসনের সহায়তায় এটি উদ্ধার করা হয়েছে । গত দুইদিন ধরে আমি স্লুইস গেট নিয়ন্ত্রণ করছি। এলাকার সাধারণ মানুষের এ বিষয়ে কোন অভিযোগ নেই বলে জানান তিনি।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET