, , ,

শিরোনামঃ-
  • হোম
  • খুলনা
  • মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ঘোষনা




মোরেলগঞ্জের খাউলিয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ঘোষনা

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : মে ২৪ ২০১৮, ১৭:৪৮ | 1293 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৬নং খাউলিয়া ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের সম্ভাব্য বাজেট ঘোষনা করেছে। ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল খায়ের হাওলাদার এ বাজেট ঘোষনা করেন। সম্ভাব্য বাজেট ধরা হয়েছে ১ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৫ শ’ ৯৪ টাকা।
এ বাজেট ঘোষনা উপলক্ষ্যে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক উন্মুক্ত সভার আয়োজন করা হয়। বেসরকারি সংস্থা র্ডপ এর পানিই জীবন প্রকল্পের ফেইজ-২ এর সহযোগীতায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান মো.আবুল খায়ের হাওলাদার । ১ কোটি ৩০ লক্ষ ৮৬ হাজার ৫ শ’ ৯৪ টাকা বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ১ কোটি ৪ লক্ষ টাকা ও রাজস্ব খাতে ২৬ লক্ষ ৫ শ’ ৯৪ টাকা ধার্য করা হয়েছে।
এ বাজেট সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোহাম্মদ আলী, ইউপি সদস্যা পারভীন বেগম, শাহনাজ বেগম, রুবি বেগম, ইউপি সদস্য মো. কামরুজ্জামান খান, মো.মিলন হোসেন, আব্দুল মালেক তালুকদার, মো. মিলন মির, মো. রফিকুল ইসলাম, মো. নাসিরউদ্দিন হাওলদার, মো. চান মিয়া হাওলাদার, আবুল হোসেন হ্নদয়, আলমগীর হোসেন।
বাজেট অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,র্ডপ উপজেলা কো-অর্ডিনেটর মো. শওকত চৌধুরী।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET