ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছার পল্লীতে মাদকাসক্ত ছেলের ধারালো বটিরকোপে বয়োবৃদ্ধ পিতা বাবরআলী (৭০) খুন হয়েছেন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মাঠুয়াপাড়া (পশ্চিমপাড়া) গ্রামে। ঘটনার পর ঘাতক ছেলে আনারুল ইসলাম (৪০)কে গ্রামবাসি গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ঘটনার নিশ্চিত করে বলেছেন, গ্রামবাসির দেওয়া তথ্যামতে বাবরআলীর মাদকাসক্ত ছেলে আনারুল ইসলাম তার পিতার কাছে নেশার টাকা চাই। পিতা বাবরআলী টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ধারালো বটিদিয়ে বাবাকে কুপিয়ে হত্যা করে। প্রতিবেশিরা জানিয়েছেন, ঘটনার পর আনারুলকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। লাশ উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।









